নোটিশ
ব্যাচভিত্তিক প্রতিনিধি নির্বাচন -
বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয়ের গ্র্যান্ড ডায়মন্ড জয়ন্তী (৬০ বছর পূর্তি) ও প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী ১৯৬৬–২০২৬ আয়োজনের সার্বিক প্রস্তুতি ও সমন্বয় কার্যক্রম আরও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে প্রতিটি ব্যাচ থেকে ৩ (তিন) জন করে প্রতিনিধি নির্বাচন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। প্রতিটি ব্যাচের সম্মানিত প্রাক্তন শিক্ষার্থীদের নিজেদের মধ্যে আলোচনা করে ৩ জন প্রতিনিধির নাম চূড়ান্ত করে আগামী শুক্রবার (৯/১০/২৬) এর পূর্বে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। 📌 যে তথ্যগুলো প্রদান করবেন: ব্যাচ: ছাত্র প্রতিনিধি–১: নাম ও মোবাইল নম্বর ছাত্র প্রতিনিধি–২: নাম ও মোবাইল নম্বর ছাত্রী প্রতিনিধি–৩: নাম ও মোবাইল নম্বর ব্যাচভিত্তিক প্রতিনিধিরা পরবর্তীতে যোগাযোগ, সদস্য সংগ্রহ, রেজিস্ট্রেশন, মতামত প্রদান এবং বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সকল ব্যাচকে দ্রুত প্রতিনিধি নির্বাচন করে নাম জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতাই এই আয়োজনকে সফল করে তুলবে।
03 Oct 2026
নিবন্ধন শুরু হয়েছে
বুখাইনগর হাই স্কুলের ৬০ বছর পূর্তি অনুষ্ঠানের জন্য অনলাইন নিবন্ধন শুরু হয়েছে। দ্রুত নিবন্ধন করুন।
23 Sep 2026
